যুক্তরাজ্যের স্বীকৃতির পরদিন লন্ডনে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়েছে। সোমবার সকালে (২২ সেপ্টেম্বর) লন্ডনের ফিলিস্তিন দূতাবাসে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এসময় লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কূটনীতিকও অংশ নেন।
লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার রোববার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। তার পরদিনই লন্ডনে দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মাধ্যমে এই স্বীকৃতির প্রতীকী ঘোষণা তুলে ধরা হয়।
পতাকা উত্তোলন অনুষ্ঠানে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত কূটনীতিকরা অংশ নেন। উপস্থিত কূটনীতিকরা এটিকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেন।
উল্লেখ্য, রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে তিন প্রভাবশালী দেশ— যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া— একসঙ্গে স্বীকৃতি দেয়। আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতির দাবি ওঠে আসছিল। পশ্চিমা বিশ্বের এ তিন দেশের স্বীকৃতি সেই দাবিকে নতুন মাত্রা দিয়েছে।
Leave a comment