Home রাজনীতি বিএনপি বিএনপির সাত হাজারের বেশি নেতাকর্মী বহিষ্কার
বিএনপি

বিএনপির সাত হাজারের বেশি নেতাকর্মী বহিষ্কার

Share
Share

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতোমধ্যে সাত হাজারের বেশি নেতাকর্মীকে পদচ্যুত বা বহিষ্কার করেছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের জন্য দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করাই দলের অন্যতম দায়িত্ব।

তারেক রহমান উল্লেখ করেন, দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের কারণে পদচ্যুত ও বহিষ্কৃত নেতাকর্মীদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়; বরং সেটিই আমাদের শক্তি।’ তারেক আরও বলেন, বিএনপি সততার ব্যাপারে আন্তরিক এবং ক্ষমতাসীনদের কাছে যে মানদণ্ড দাবি করে, নিজেদেরও সেই মানদণ্ডে দাঁড় করায়।

তিনি বলেন, তরুণ প্রজন্ম রাজনীতিকে কেবল ক্ষমতার খেলা হিসেবে দেখে না, বরং সবার অংশগ্রহণে গড়ে ওঠা একটি মহৎ ক্ষেত্র হিসেবে দেখতে চায়। বিএনপি ইতোমধ্যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, যা অন্তর্ভুক্তিমূলক, নারী ও তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করবে।

তারেক রহমান বলেন, বিএনপি শৃঙ্খলাবদ্ধ, ভবিষ্যতমুখী ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দলের সহকর্মী ও নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আসুন, আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। তাহলেই গণতন্ত্রের পথ আরও উজ্জ্বল হবে।’

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

“আজকের পদক্ষেপ-আগামী নিরাপত্তা” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এ...

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

Related Articles

গাইবান্ধায় ইয়াবাসহ বিএনপি নেতা আটক

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা বিক্রির সময় ফিরোজ কবির নামে এক বিএনপি নেতাকে...

মায়ের দুধ না পাওয়ায় শিশুরা আক্রান্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগে ধারণা ছিল ৬...

বিএনপি আগামীর রাজনীতিতে টিকে থাকতে পারবে না: সারজিস আলম

বিএনপি এখনকার রাজনীতি করে আগামীর বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারবে না বলে...

মাদক মামলার আসামি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক: রাজনৈতিক মহলে তোলপাড়

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে মাদক মামলার এক আসামিকে গুরুত্বপূর্ণ...