Home আঞ্চলিক নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

Share
Share

নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১২ বছরের অনন্ত হাসান আকাশ নামে এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মারা গেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের রাজনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনন্ত হাসান আকাশ উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের রাজনগর গ্রামের এখলাস মিয়ার ছেলে। সে স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪টার দিকে অনন্ত হাসান আকাশ নিজের বাড়ির ছাদে ওঠেন। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশের টিনের ঘরের চালে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, ঘটনার পরপরই পরিবারের অনুরোধে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, “এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন

করের আওতা বাড়াতে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বিদ্যমান ব্যাংক হিসাব সচল রাখতেও...

দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবন নির্মাণের বিষয় সংসদে উত্থাপন, এমপি এম এ মালিককে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ধন্যবাদ

জাতীয় সংসদে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভবন নির্মাণের বিষয়টি উত্থাপন করায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিককে ধন্যবাদ জানিয়েছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব। এক...

Related Articles

মোগলাবাজার থানার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

মোগলাবাজার (সিলেট), ১০ জুন ২০২৬ — মোগলাবাজার থানার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে একটি...

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেট-এর জরুরি সভা

সিলেটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেট-এর জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার...

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে সিলেট সরকারি মহিলা কলেজের শুভেচ্ছা

সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা সিলেট সিটি...

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৮) নামে এক...