Home জাতীয় অপরাধ নিখোঁজের দুইদিন পর মসজিদের ইমামের মরদেহ নদীতে ভেসে উঠল
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নিখোঁজের দুইদিন পর মসজিদের ইমামের মরদেহ নদীতে ভেসে উঠল

Share
Share

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় নিখোঁজের দুইদিন পর স্থানীয় খিড়াই নদী থেকে এক মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রফিকুল ইসলাম (৩৮) সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার বাঘুটিয়া ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে। তিনি গত এক বছর ধরে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম গত রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে ফজরের নামাজ পড়েন। তবে যোহরের নামাজের সময় থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর থেকে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।

বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি বিল্লাল উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন বলেন, “আমাদের ইমাম সাহেব রোববার ফজরের নামাজ পড়েছেন। কিন্তু যোহরের নামাজে হাজির না হওয়ায় আমরা খোঁজ শুরু করি। আজ সকালে তার মরদেহ নদীতে ভাসতে দেখি। বিষয়টি খুবই মর্মান্তিক।”

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কোহিনূর ইসলাম জানিয়েছেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং বিস্তারিত তদন্ত চলছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে সম্পত্তির লোভে মা ও ভাইকে গুলি করে হত্যা

ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলায় পৈতৃক সম্পত্তি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে এক যুবক তার জন্মদাত্রী মা এবং ছোট ভাইকে গুলি করে হত্যা...

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প: গভীর রাতে কেঁপে উঠল বাংলাদেশও

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে আঘাত হানা ৫.০ মাত্রার একটি মাঝারি পাল্লার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। রোববার (১০ মে) গভীর রাতে এই কম্পন অনুভূত...

Related Articles

আড়াই বছরের শিশুসহ কারাগারে ‘মা’: স্কুলগেটের বদলে জেলগেটে দাঁড়িয়ে দুই অবুঝ সন্তান

আইনের কঠোরতা আর মানবিকতার লড়াইয়ে আবারও এক করুণ দৃশ্যের সাক্ষী হলো লক্ষ্মীপুর...

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলায় রানু আক্তার (২৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ...

আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকার একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে কাজ...

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ৩

লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় দুই...