Home জাতীয় অপরাধ গোপালগঞ্জে তুচ্ছ ঘটনায় ভাইয়ের হাতে ভাই খুন
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

গোপালগঞ্জে তুচ্ছ ঘটনায় ভাইয়ের হাতে ভাই খুন

Share
Share

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে আনন্দ ঘোষ (৪০) নামের এক ব্যক্তি আপন ভাই ও ভাতিজাদের হাতে খুন হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী মিতা ঘোষ (৩৫)।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামের ঘোষবাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনন্দ ঘোষ ওই গ্রামের মৃত সুধীর ঘোষের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আনন্দ ঘোষের বাড়ির ছাদ থেকে বৃষ্টির পানি পড়ে রাস্তা কর্দমাক্ত হয়ে যায়। এ নিয়ে তার সঙ্গে ভাইদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ঘটনার রাতে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আনন্দ ঘোষের স্ত্রী মিতাকে মারধর করেন ভাতিজারা। বড় ভাই কালাচাঁদ ঘোষ, যুগল ঘোষ এবং ভাতিজারা মিলে লাঠিপেটা করেন আনন্দ ঘোষকে। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মিতা ঘোষ অভিযোগ করে বলেন, “ছাদ থেকে পানি পড়া নিয়ে দেবর-ভাসুররা দীর্ঘদিন ধরে সমস্যা তৈরি করছিল। অবশেষে তারাই আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে।”
প্রতিবেশী বাচ্চু হাওলাদার জানান, বিষয়টি মীমাংসায় একাধিকবার সালিস বৈঠক হলেও কেউ সিদ্ধান্ত মানেনি। “শেষ পর্যন্ত সামান্য ছাদের পানি নিয়ে আনন্দকে জীবন দিতে হলো।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ও উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।” এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থা, যুক্তরাষ্ট্রকে ‘অযৌক্তিক’ বলল ইরান

যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। তবে সেই প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছেন...

‘আমাকে নিয়ে যাদের সন্দেহ আছে, তাদের ভুল প্রমাণিত করবো’, এমপিদের উদ্দেশে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হচ্ছে। তার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স আনা হচ্ছে। আজ সোমবার বিকেলেই তাকে...

Related Articles

উখিয়ার আশ্রয়শিবিরে আবার গোলাগুলি, রোহিঙ্গা তরুণ গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক...

জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জ প্রতিনিধি।সিলেটের জকিগঞ্জ-কানাইঘাট এলাকায় সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন...

বালাগঞ্জে আত্ব-তাকওয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর (রুগনপুর) এলাকায় রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন...

দেশের স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা চান তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা...