Home জাতীয় অপরাধ গিয়েছিলেন নামাজে, অতঃপর ব্যবসায়ীর মরদেহ মিলল রেললাইনের পাশে 
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

গিয়েছিলেন নামাজে, অতঃপর ব্যবসায়ীর মরদেহ মিলল রেললাইনের পাশে 

Share
Share

কুমিল্লায় নিখোঁজের একদিন পর রেললাইনের পাশ থেকে জামশেদ ভূঁইয়া (৪৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নগরের পালপাড়া রেললাইনের পাশে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত জামশেদ ভূঁইয়া ইলেকট্রনিক পণ্যের ব্যবসায়ী ছিলেন। তিনি কুমিল্লা নগরের ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী এলাকার ভূঁইয়া বাড়ির সাবেক কমিশনার মৃত আব্দুল কুদ্দুস ভূঁইয়ার ছেলে।

কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে মাগরিবের নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন জামশেদ। ওই রাতেই তার বড় ভাই থানায় একটি জিডি করেন। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

স্থানীয়রা জানান, গত সপ্তাহেই একই ওয়ার্ডে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মা খুন হন। সপ্তাহ না পেরোতেই একই এলাকায় আরেকটি হত্যাকাণ্ডে জনমনে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিয়ে উদ্বেগের কারণে ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে নেপাল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু আমের চালানে অনুমোদিত মাত্রার...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি, আগাম প্রস্তুতির কথা জানাল সিসিক

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে মঙ্গলবার সকালে একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নগরভবন প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে...

Related Articles

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলার পলাতকসহ ৪ জন আটক

রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযানে চুরির মামলার...

কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

“আজকের পদক্ষেপ-আগামী নিরাপত্তা” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন,...

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।...

সিলেট ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ

সিলেট নগরীর রিকাবীবাজারে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের (রিকাবীবাজার শাখা) নিউরো মেডিসিন বিশেষজ্ঞ...