Home রাজনীতি শিক্ষার্থীদের ব্যালট বিপ্লবে চাঁদাবাজদের শোচনীয় পরাজয়: গোলাম পরওয়ার
রাজনীতি

শিক্ষার্থীদের ব্যালট বিপ্লবে চাঁদাবাজদের শোচনীয় পরাজয়: গোলাম পরওয়ার

Share
Share

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ আর পুরোনো শাসনব্যবস্থায় ফিরতে চায় না। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও জাকসু নির্বাচনে শিক্ষার্থীরা নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে সন্ত্রাসী ও চাঁদাবাজদের শোচনীয় পরাজয় ঘটিয়েছে—এটাই তার প্রমাণ।

রোববার খুলনার ডুমুরিয়া উপজেলার পল্লীশ্রী মহাবিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গোলাম পরওয়ার বলেন, অতীতে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনগুলো ক্যাম্পাসে নির্যাতন, দমন–পীড়ন চালিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এসব অন্যায়ের শিকার হয়ে এসেছেন। তাই ভোটের মাধ্যমে তারা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করেছেন।

তিনি আরও বলেন, জনগণ আজ সচেতন হয়ে গেছে। তারা জানে কোন শাসনব্যবস্থা দেশের কল্যাণ বয়ে আনতে পারে। তাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে নীরব ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার।

গোলাম পরওয়ার বিদ্যমান সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তাঁর দাবি, বর্তমান সংবিধানের কারণে যে কোনো সরকার অতিরিক্ত ক্ষমতাশালী হয়ে ওঠে এবং স্বৈরতান্ত্রিক শাসনের ঝুঁকি তৈরি হয়। তিনি প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা জামায়াতের আমির মুক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলামসহ স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ। শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

‘ধর্ম নয়, দেশের মানুষই মুখ্য’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম বা জাতপাত নয়—দেশের মানুষই তাদের...