Home জাতীয় অপরাধ গাইবান্ধায় বাসরঘরে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ ,স্বামী কারাগারে
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

গাইবান্ধায় বাসরঘরে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ ,স্বামী কারাগারে

Share
Share

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিয়ের পরদিনই স্বামীর বাড়িতে এক নববধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আদালত তার স্বামীকে কারাগারে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আসামিকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৭ আগস্ট ভুক্তভোগী নারীর সঙ্গে গ্রেফতারকৃত আসামির বিয়ে হয়। বিয়ের পরদিন (২৮ আগস্ট) রাতে স্বামীর বাড়িতেই নববধূকে বাসরঘরে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং রক্তক্ষরণ শুরু হয়। পরের দিন সকালে পরিবারের সদস্যরা তাকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাসুদার রহমান আকন্দ এবং আবাসিক মেডিকেল অফিসার ফাহাদ আল আসাদ বলেন, “নববধূকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। রক্তক্ষরণের পাশাপাশি শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তিনি নিজেই জানিয়েছেন যে, বাসরঘরেই তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে।” প্রাথমিক চিকিৎসার পর রক্তক্ষরণ বন্ধ হলে তাকে রাতেই রংপুর ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়।

ঘটনার রাতেই পুলিশ স্বামীসহ সাতজনকে আটক করলেও প্রাথমিক তদন্তে বাকি ছয়জনের সম্পৃক্ততার প্রমাণ না মেলায় তাদের ছেড়ে দেওয়া হয়।

পরে শনিবার (৩০ আগস্ট) বিকেলে ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে তার বোনের স্বামীকে প্রধান আসামি এবং অজ্ঞাত পাঁচ থেকে সাতজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন।

ওসি বাদশা আলম বলেন, “নববধূর স্বামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

এ ঘটনা স্থানীয় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে। নারী অধিকারকর্মীরা বলছেন, নববধূকে এভাবে নির্যাতনের ঘটনা সমাজে নারী নিরাপত্তাহীনতার একটি ভয়াবহ চিত্র তুলে ধরেছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে নারীর সুরক্ষা নিশ্চিত করতে পরিবার ও সমাজকেও আরও সচেতন হতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুদ্ধের মধ্যেও যুক্তরাষ্ট্রে খেলবে ইরান বললেন ফিফা সভাপতি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আসন্ন বিশ্বকাপে ইরান যুক্তরাষ্ট্রেই খেলবে বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি স্পষ্ট করে বলেন, নিরাপত্তা ও রাজনৈতিক...

লিবিয়ায় নৌকাডুবি, দিরাইয়ে চার মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা

লিবিয়ায় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে সুনামগঞ্জের ১২ তরুণের মৃত্যুর ঘটনায় দিরাইয়ে চার মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দালালদের প্রতারণা ও অমানবিক আচরণের বিচার চেয়ে...

Related Articles

৫০ লিটার ডিজেল উদ্ধারে, জরিমানা ১০ হাজার টাকা

এমরান হোসেন, জামালপুর | জামালপুরের বকশীগঞ্জে এক দোকান থেকে ৫০ লিটার ডিজেল...

ডিজেল সংকটে ইরি-বোরো চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি | জামালপুরের সাতটি উপজেলায় ডিজেলের তীব্র সংকট দেখা...

মোংলা বন্দরে আবারও জ্বালানি সংকটে স্থবিরতা

রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধি | মোংলা বন্দরে জ্বালানি তেলের সংকটে পণ্য খালাস...

সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক, উদ্ধার ৩ জেলে

রবি ডাকুয়া, বাগেরহাট | সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুই...