Home আঞ্চলিক ফেনীর সীমান্ত এলাকায় লোকালয়ে ঢুকে আতঙ্ক ছড়ালো চিতা বাঘ
আঞ্চলিক

ফেনীর সীমান্ত এলাকায় লোকালয়ে ঢুকে আতঙ্ক ছড়ালো চিতা বাঘ

Share
Share

ফেনীর পরশুরামের দক্ষিণ কেতরাঙ্গা সীমান্ত এলাকায় লোকালয়ে হঠাৎ চিতা বাঘ দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার পর থেকে প্রায় দেড় ঘণ্টা এবং শুক্রবার বিকেল পাঁচটার দিকে ঘণ্টাখানেক সময় ধরে সীমান্ত পিলার–২১৭৩/এস জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় বাঘটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। এতে কৃষক ও সাধারণ মানুষ মাঠে কাজ করতে সাহস পাচ্ছেন না।

স্থানীয়দের ধারণা, খাবারের সন্ধানে ভারতীয় জঙ্গল থেকে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বাঘটি। অন্ধকার নামার সঙ্গে সঙ্গে এটি আবার বনে ফিরে যায়। ভারী বর্ষণ ও বন্যার কারণে পশুটি আশ্রয় ও খাদ্যের খোঁজে সীমান্তবর্তী লোকালয়ে চলে এসেছে বলে মনে করছেন গ্রামবাসী।

দক্ষিণ কেতরাঙ্গার কৃষক জাকির হোসেন বলেন, যে এলাকায় বাঘটি ঘুরে বেড়িয়েছে সেখানে ধানখেত রয়েছে। কৃষকেরা মাঠে যেতে ভয় পাচ্ছেন। আরেক বাসিন্দা আব্দুর রহমান জানান, লোকালয়ে হঠাৎ বাঘের আবির্ভাবে সবাই আতঙ্কে দিন কাটাচ্ছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, লোকালয়ে ঢুকে বাঘটি কোনো ক্ষয়ক্ষতি করেনি এবং পরে বনে ফিরে গেছে। তবে নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। বিজিবি সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করেছে এবং বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফসহ জেলা প্রশাসন ও বন বিভাগকে জানানো হয়েছে।

ফেনী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক জানান, বন বিভাগের কর্মকর্তারা ঘটনাটি নজরদারিতে রেখেছেন এবং স্থানীয়দের অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। পরশুরাম থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো জরুরি, যাতে লোকালয়ে পুনরায় বন্যপ্রাণী প্রবেশ না করে। তবে এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আসবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর...

জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে গাজা নিয়ে এরদোয়ানের ক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে গাজায় চলমান মানবিক সংকট ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব...

Related Articles

নিখোঁজের ৭ দিন পর নদীর পাড়ে মিলল নারীর মাটিচাপা মরদেহ: স্বামী গ্রেপ্তার

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া এলাকায় নিখোঁজের দীর্ঘ সাত দিন পর...

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে...

সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: সন্ধান মেলেনি একই পরিবারের নিখোঁজ ৪ জনের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরম আত্মীয়ের বিয়েতে যোগ দিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ঝোড়ো...

;