Home জাতীয় মিয়ানমার সীমান্ত থেকে ১৯ ট্রলারসহ ১২২ জেলেকে ফেরত
জাতীয়

মিয়ানমার সীমান্ত থেকে ১৯ ট্রলারসহ ১২২ জেলেকে ফেরত

Share
Share

কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়া ১৯টি ট্রলারসহ ১২২ বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে কোস্টগার্ড। শুক্রবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া থেকে শাহপরীর দ্বীপ মোহনা পর্যন্ত নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সীমান্তের বড় অংশ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। ফলে শূন্যরেখা অতিক্রম করলেই জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঝুঁকি থাকে। জেলেদের নিরাপদে ফেরাতে গিয়ে কোস্টগার্ড ও সীমান্তে নিয়োজিত অন্যান্য বাহিনীকে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এতে রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক ও অস্ত্রপাচার রোধেও বাড়তি চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।

ফেরত আসা জেলেরা বর্তমানে শাহপরীর দ্বীপ কোস্টগার্ড স্টেশনে রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তবে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এ বিষয়ে বিকেলে শাহপরীর দ্বীপ জেটিতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

ট্রলারমালিকদের দাবি, সাগরে মাছ ধরতে গেলে নাইক্ষ্যংদিয়া পয়েন্ট দিয়েই যেতে হয়। অন্যথায় সাগরে মাছ ধরা বন্ধ হয়ে যাবে। মালিকদের তথ্য অনুযায়ী, গত ৫ থেকে ২৮ আগস্ট পর্যন্ত ২৩ দিনে আরাকান আর্মি ১০টি ট্রলারসহ ৬৩ জন জেলেকে ধরে নিয়ে গেছে। গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে মোট ২৬৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে তারা। এর মধ্যে ১৮৯ জনকে ফেরত আনা সম্ভব হলেও বাকিদের এখনো মুক্ত করা যায়নি।

স্থানীয় জেলেদের অভিযোগ, সীমান্তে সংঘাত বাড়ায় তাঁদের জীবন ও জীবিকা দুটোই চরম ঝুঁকিতে পড়েছে। অন্যদিকে সীমান্তে টহল জোরদার করলেও প্রায়ই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যা সীমান্ত নিরাপত্তাকে নতুন করে ভাবনায় ফেলছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে শ্রেণীকক্ষে মুসলিম ছাত্রকে ‘সন্ত্রাসী’ বলে সম্বোধন: ‘তোমাদের মতো মানুষের কারণেই ইরানে যুদ্ধ হচ্ছে’

ভারতের বেঙ্গালুরুর পিইএস ইউনিভার্সিটিতে (PES University) এক মুসলিম শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে ‘সন্ত্রাসী’ বলে সম্বোধন এবং ইসলাম-বিদ্বেষী মন্তব্যের অভিযোগ উঠেছে এক অধ্যাপকের বিরুদ্ধে। এই ন্যাক্কারজনক...

জামিন চাইতে এসে আওয়ামী লীগের দশ নেতাকর্মী কারাগারে

এমরান হোসেন, জামালপুর | জামালপুরের ইসলামপুরে বিস্ফোরক আইনের মামলায় হাজিরা দিতে এসে জামিন আবেদন করা দশজন রাজনৈতিক নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।...

Related Articles

প্রধানমন্ত্রী খেলোয়াড়দের স্বাধীনভাবে খেলার আহ্বান, ক্রীড়া পেশা হিসেবে গড়ে তোলার নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হয়ে দেশের জন্য...

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ বাড়ছে, শিশুমৃত্যু উদ্বেগজনক

রাজধানী ঢাকাসহ সারা দেশে হামের সংক্রমণ বাড়ছে, সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে।...

ডব্লিউটিও সম্মেলনে বাংলাদেশ কোরিয়া ও ইইউ’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক

বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া এবং...

জামালপুরের বিভিন্ন স্থানে ২৪ ঘন্টায় ছয়জন শিশু ও নারী ধর্ষণের শিকার

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)।জামালপুরে নারী ও শিশু নির্যাতন উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।...