Home ধর্ম ও জীবন ইসলাম ইসলামের প্রাচীন ১০ টি ঐতিহাসিক মসজিদ
ইসলামধর্ম ও জীবন

ইসলামের প্রাচীন ১০ টি ঐতিহাসিক মসজিদ

Share
Share

ইতিহাসের পাতায় টিকে থাকা কিছু স্থাপনা কেবল নির্মাণশৈলীর জন্য নয়, সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্বের কারণেও বিশেষ মর্যাদা অর্জন করেছে। ইসলামের প্রাচীন মসজিদগুলো তারই অন্যতম উদাহরণ। শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই মসজিদগুলো সময়ের সাক্ষী হয়ে আছে, বহুবার সংস্কার ও সম্প্রসারণের মাধ্যমে আজও অটুটভাবে টিকে আছে। সম্প্রতি ওয়ার্ল্ড অ্যাটলাস বিশ্বের সবচেয়ে প্রাচীন ১০ মসজিদের তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে পাঁচটির অবস্থান সৌদি আরবে।

তালিকার শীর্ষে আছে মক্কার পবিত্র মসজিদুল হারাম, যা কাবা শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এবং হজ ও ওমরাহর প্রধান কেন্দ্র। একইভাবে মদিনার কুবা মসজিদ ও মসজিদে নববি ইসলামের ইতিহাসে অপরিসীম গুরুত্ব বহন করে। বিশেষ করে মসজিদে নববিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক থাকায় এটি মুসলিমদের কাছে দ্বিতীয় সর্বাধিক পবিত্র স্থান হিসেবে বিবেচিত।

এছাড়া রয়েছে মসজিদুল কিবলাতাইন, যেখানে কিবলা পরিবর্তনের ঘটনা ঘটেছিল। চীনের গুয়াংজুতে সপ্তম শতকে নির্মিত হুয়াইশেং মসজিদ আরব উপদ্বীপের বাইরে প্রথম মসজিদ হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে। সোমালিয়ার জেইলা অঞ্চলে প্রাচীন মসজিদ আল-কিবলাতাইন এবং ভারতের কেরালার চেরামান জুমা মসজিদ ইসলামের বিস্তারের সাক্ষ্য বহন করে। তামিলনাড়ুর পালাইয়া জুমাপল্লিও ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে অন্যতম।

সৌদি আরবের হফুফ এলাকার জওয়াথা মসজিদ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে একসময় কাবার হাজরে আসওয়াদ সংরক্ষিত ছিল। অপরদিকে ইরাকের কুফার গ্রেট মসজিদ মুসলিমদের কাছে মর্যাদাপূর্ণ স্থান, যেখানে ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সমাধি রয়েছে।

ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের সমন্বয়ে এই মসজিদগুলো শুধু স্থাপত্য নয়, বরং ইসলামী সভ্যতার অমূল্য নিদর্শন হিসেবে আজও বিশ্বজুড়ে মুসলমানদের কাছে গভীর শ্রদ্ধা ও গৌরবের প্রতীক হয়ে আছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোয়াইনঘাটে উপ-সহকারী ভূমি কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।রোববার (২৯ মার্চ)...

‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিলল ৫৪ হাজার লিটার জ্বালানি তেল

জনসাধারণের ভোগান্তি বাড়িয়ে পাম্পে ‘তেল নাই’ লিখে জ্বালানি তেল মজুত রাখার দায়ে ফরিদপুরের দুটি ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শনিবার বিকেলে...

Related Articles

রমজানে ৩০ দিন  নামাজ পড়ে পুরস্কার পেল ৫৭ শিশু- কিশোর

পাবনার ভাঙ্গুড়ায় কোমলমতি শিশুদের মসজিদের প্রতি আগ্রহী করে তুলতে এবং ধর্মীয় মূল্যবোধে...

যেভাবে শুরু হয় মুসলমানদের ঈদ উদযাপন

বিশ্বজুড়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হিসেবে পরিচিত ঈদুল ফিতর ও ঈদুল...

ঈদের দিনে না জেনে হারাম কাজ করছেন না তো?

ঈদ শুধু আনন্দ-উৎসবের দিন নয়; এটি সুন্নত অনুসরণ, ইবাদত বৃদ্ধি এবং পারস্পরিক...

আল-আকসায় ঈদের নামাজ আদায়ে ইসরায়েলি বাধা, গাজায় ধ্বংসস্তূপে ঈদ পালন

এক অসহনীয় বিষণ্ণতা আর ধর্মীয় আবেগের সংমিশ্রণে পবিত্র ঈদুল ফিতর পালন করছে...