Home আন্তর্জাতিক পাকিস্তানে একদিনে ৩০৭ জনের মৃত্যু, ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত অঞ্চল
আন্তর্জাতিক

পাকিস্তানে একদিনে ৩০৭ জনের মৃত্যু, ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত অঞ্চল

Share
Share

পাকিস্তানের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যা, ভূমিধস ও বজ্রপাতে একদিনে ৩০৭ জন প্রাণ হারিয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের রাজোর ও বাট গ্রামে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু এই দুটি গ্রামেই প্রায় ২০০ মানুষের মৃত্যু হয়েছে। ভূমিধসের কারণে বহু বাড়িঘর ধসে গেছে এবং গ্রামগুলো কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

অন্যদিকে, পাকিস্তান-শাসিত কাশ্মীরে নয়জন এবং উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তানে আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। নীলম ও ঝিলম উপত্যকায় অন্তত ৫০০ পর্যটক আটকা পড়েছেন, যাদের উদ্ধারে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে।

বন্যাদুর্গত এলাকায় জরুরি ত্রাণ পৌঁছে দেওয়ার সময় একটি এমআই-১৭ সামরিক হেলিকপ্টার পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায় এবং দুই পাইলটসহ পাঁচজন নিহত হন। হেলিকপ্টারটি প্রদেশের মুখ্যমন্ত্রী ব্যবহার করতেন বলে জানা গেছে।

দুর্গত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এবং দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন। সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে জাতীয় সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনকে সক্রিয় করা হয়েছে।

এনডিএমএর পরিসংখ্যান অনুযায়ী, চলতি মৌসুমে ২৬ জুন থেকে শুরু হওয়া ভারী বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে পাকিস্তানে এখন পর্যন্ত কমপক্ষে ৫০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫৯ জন শিশু। আহত হয়েছেন আরও ৭৬৮ জন।

শুধু পাকিস্তান নয়, প্রতিবেশী ভারতেও মেঘ ভাঙ্গা বৃষ্টি বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করেছে। জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার জেলায় ভয়াবহ ভূমিধসে ৪৮ জন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে।

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। অস্বাভাবিক মৌসুমি বৃষ্টি, হঠাৎ বন্যা ও ভূমিধস এখন নিয়মিত দুর্যোগে পরিণত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাহাড়ি ও গ্রামীণ অঞ্চলের দরিদ্র মানুষ, যাদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের ঘোষণার পর সতীর্থ, সাবেক ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট...

Related Articles

ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও মিত্রদের থেকে আদায় করতে চান ট্রাম্প, কতটা বাস্তবসম্মত?

মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয়ের পরও নানা বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

গাজায় ত্রাণ কার্যক্রম দেখতে মিসরের রাফাহ সীমান্তে লুইস হ্যামিল্টন

সাতবারের ফর্মুলা ওয়ান (এফ১) বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন গাজায় মানবিক সহায়তা পাঠানোর কার্যক্রম...

ইরানকে পারমাণবিক শক্তিধর হিসেবে মেনে নিতে চাপ আসতে পারে: নেতানিয়াহু

ইরানকে পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে মেনে নিতে শিগগিরই ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ...

জাকির নায়েকের বাবা ডা. আব্দুল করিম নায়েক: ছেলের স্বপ্নের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন

জাকির নায়েককে চেনেন বিশ্বের লাখো মানুষ। ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে বক্তব্য...

;