Home আন্তর্জাতিক পুত্রাযায়ায় ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহীমের দ্বিপক্ষীয় বৈঠক শুরু
আন্তর্জাতিকজাতীয়

পুত্রাযায়ায় ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহীমের দ্বিপক্ষীয় বৈঠক শুরু

Share
Share

মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে একাধিক কূটনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহীমসহ দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ে ব্যস্ত সময় কাটাবেন।

সকাল ৯টার দিকে ড. ইউনূস মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাযায়ায় পৌঁছান। পারদানা পুত্রা ভবনে আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠানে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম। এসময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়। স্বাগত পর্বে মালয়েশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের পরিচয় করিয়ে দেন আনোয়ার ইব্রাহীম। পরে ড. ইউনূস ভিজিটরস বইয়ে স্বাক্ষর করেন।

সকাল ১০টায় শুরু হয় দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহীম যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

সফরের অংশ হিসেবে ড. ইউনূস আজ মালয়েশিয়ার ব্যবসায়ী মহলের সঙ্গে একটি ব্যবসায়িক সেশনে যোগ দেবেন। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায়ও অংশ নেবেন তিনি। যেখানে শ্রমবাজার, প্রবাসী কল্যাণ এবং বিনিয়োগ সুযোগ নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, এই তিন দিনের সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য খাতগুলোর মধ্যে রয়েছে: প্রতিরক্ষা সহযোগিতা, শ্রমবাজার সম্প্রসারণ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন, এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় যৌথ উদ্যোগ।

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ভবিষ্যতে বিনিয়োগ, বাণিজ্য ও মানবসম্পদ বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি করবে। তারা আরও বলছেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-মালয়েশিয়ার এ ধরনের উচ্চপর্যায়ের সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাদি হত্যা মামলায় ফয়সাল-আলমগীর ফেরাতে ইন্টারপোল চিঠি, নীরব ভারত

হাদি হত্যা মামলার দুই আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চিঠি পাঠানো হলেও এখনো সাড়া দেয়নি ভারত। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে,...

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসের অভয়ারণ্য গুঁড়িয়ে দেওয়া হয়েছে : ডিসি জাহিদ

জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের অভয়ারণ্য ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) জাহিদ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সেখানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা...

Related Articles

দেশের মানুষের স্বার্থে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল...

উন্নয়ন প্রক্রিয়ায় আলেমদের যুক্ত করছে বিএনপি : এমপি এমরান আহমদ চৌধুরী

সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান...

মোংলা বন্দরে আবারও জ্বালানি সংকটে স্থবিরতা

রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধি | মোংলা বন্দরে জ্বালানি তেলের সংকটে পণ্য খালাস...

জ্বালানির দামে রেকর্ড বৃদ্ধি—যুক্তরাজ্যে ডিজেল লিটারপ্রতি ২ ইউরো ছুঁইছুঁই

যুক্তরাজ্যে জ্বালানির দাম হঠাৎ করেই রেকর্ড হারে বেড়ে গেছে, যার ফলে কিছু...