Home আন্তর্জাতিক ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ জন অভিবাসীর মৃত্যু
আন্তর্জাতিকদুর্ঘটনা

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ জন অভিবাসীর মৃত্যু

Share
Share

ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৬৮ জন আফ্রিকান নাগরিকের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও ৭৪ জন। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (৩ আগস্ট) নৌকাটি ডুবে যায় বলে ইয়েমেনে আইওএম প্রধান আবদুসত্তার ইসোয়েভ জানিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, নৌকাটিতে প্রায় ১৫৪ জন ইথিওপিয়ান অভিবাসী ছিলেন।

তিনি জানান, মাত্র ১২ জন মানুষ কোনোভাবে জাহাজের ধ্বংসাবশেষ ধরে প্রাণে বাঁচেন। ইতিমধ্যে ৫৪ জনের মরদেহ কানফার জেলায় পাওয়া গেছে এবং আরও ১৪ জনের মরদেহ বিভিন্ন স্থানে শনাক্ত করে হাসপাতালে রাখা হয়েছে।

ইয়েমেনের স্বাস্থ্য কর্তৃপক্ষও ৫৪ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে। ঝাঞ্জিবারের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাদের বাজামিল জানান, শাকরা শহরে নিহতদের দাফনের প্রস্তুতি চলছে। এছাড়া যারা নিখোঁজ রয়েছেন তাদেরকেও কঠিন পরিস্থিতির মধ্যে খুঁজে বের করার চেষ্টা চলছে।

আফ্রিকা থেকে সমুদ্রপথে ইয়েমেনে প্রবেশ অভিবাসীদের জন্য একটি সাধারণ রুট হলেও, পথটি অত্যন্ত বিপজ্জনক। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নৌযানের অনিরাপদ অবস্থা প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়।

আইওএম জানায়, ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার শরণার্থী ও অভিবাসী ইয়েমেনে প্রবেশ করেছেন। আগের বছর এই সংখ্যা ছিল প্রায় ৯৭ হাজার ২০০ জন ।
সূত্র: আল জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মান্দায় ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) জনগণের দেওয়া তথ্য ও পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক...

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে নওগাঁ শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি...

Related Articles

‘আগামী ৩০ দিন হরমুজের নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে’: বিশ্বকে সতর্ক করলেন আব্বাস আরাঘচি

মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাত...

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে সংসদ সদস্যসহ ৪৭ জন গ্রেপ্তার

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে এক সংসদ সদস্যসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।...

সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার...