Home আঞ্চলিক পদ্মা সেতুর কাছে বাসের ধাক্কায় দুই যুবক নিহত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পদ্মা সেতুর কাছে বাসের ধাক্কায় দুই যুবক নিহত

Share
Share

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের নাম মোহাম্মদ আলী অন্তু (২৬)। তিনি ঢাকা সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার বাসিন্দা ও গোলাম কিবরিয়ার ছেলে। অপর যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, মোটরসাইকেলে করে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিলেন তারা। পদ্মা সেতু টোলপ্লাজা পার হওয়ার পর পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুজন আরোহী ছিটকে পড়ে সড়ক ও পাশের খাদে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানি হামলায় ফুজাইরায় অগ্নিকাণ্ড, ক্ষেপণাস্ত্র প্রতিহত আমিরাত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা আমিরাতে একটি পেট্রোলিয়াম শিল্প কেন্দ্রে ইরানের ড্রোন হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে UAE...

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ১৭, মোট মৃত্যুর সংখ্যা ছাড়াল তিনশো

দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা চলতি...

Related Articles

সিলেট অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন কয়েস লোদী

দৈনিক শুভ প্রতিদিন ও শুভ প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক, সিলেট মহানগর...

ইরানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৮

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলীয় আন্দিশেহ শহরের ‘আরঘাভান শপিং সেন্টারে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা...

ঢাকায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহিরের অর্ধগলিত মরদেহ মিলল হবিগঞ্জে

রাজধানীর আফতাবনগরে পরিকল্পিতভাবে হত্যার পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র মাহিরের অর্ধগলিত লাশ হবিগঞ্জের...

‘মব’ জনগনের প্রতিক্রিয়া:আইনমন্ত্রী

দেশে বিভিন্ন ঘটনার পর ‘মব’ বা গণজমায়েতের মাধ্যমে জনগণের প্রতিক্রিয়া প্রকাশ নিয়ে...