Home আন্তর্জাতিক রাশিয়ায় ভূমিকম্পের পর, জাপানে সুনামির আঘাত
আন্তর্জাতিক

রাশিয়ায় ভূমিকম্পের পর, জাপানে সুনামির আঘাত

Share
Share

রাশিয়ার পূর্ব উপকূলে এক শক্তিশালী ভূমিকম্পের পর এবার সুনামি (সমুদ্রের ঢেউ বা জোয়ারের ঢেউ) আঘাত হেনেছে জাপানে। প্রথম ঢেউটি দেশের উত্তরাঞ্চলের হানাসাকি বন্দর, হোক্কাইডোতে আঘাত হেনেছে বলে জানা গেছে।

এনএইচকে ওয়ার্ল্ড জাপান জানিয়েছে যে, হোক্কাইডোতে ৩০ সেন্টিমিটার (১ ফুট) উচ্চতার সুনামি আঘাত হেনেছে, মিয়াগি প্রিফেকচারের ইশিনোমাকি বন্দরে ৫০ সেন্টিমিটার সুনামি রেকর্ড করা হয়েছে এবং টোকাচি বন্দরে ৪০ সেন্টিমিটার সুনামি রেকর্ড করা হয়েছে। জাপানের অন্যান্য অংশেও জারি করা হয়েছে সুনামির সতর্কতা।

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি বলেছেন যে, এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

এর আগে, জাপান আবহাওয়া সংস্থা সতর্ক করে দিয়েছিল যে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ৩ মিটার (৯.৮ ফুট) উচ্চতার সুনামি উত্তর হোক্কাইডো সহ দেশের কিছু অংশে আঘাত হানতে পারে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (USGS) জানিয়েছে, রাশিয়ার পূর্ব উপকূলে স্থানীয় সময় সকাল ৮:২৫ মিনিটে ৮.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
USGS প্রাথমিকভাবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৮ বলে জানিয়েছে। পরে দুবার সংশোধন করে তা ৮.৮ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে রাশিয়ায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

তবে, জাপান ছাড়াও তাইওয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের জন্য জারি করা হয়েছে সুনামির সতর্কতা।
সূত্র: বিবিসি, এনএইচকে ওয়ার্ল্ড জাপান

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব...

দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের একটি বিশেষ আদালত তোশাখানা-২ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং...

ভারতে ৩ বোনের আত্মহত্যা , বেরিয়ে এলো নতুন রহস্য

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে নয়তলা ভবন থেকে লাফিয়ে তিন কিশোরী বোনের মৃত্যুর...

তিনতলা ভবন ধস, বহু মানুষ চাপা পড়ার আশঙ্কা

ভারতের রাজস্থান রাজ্যের কোটা শহরের তালওয়ান্দি এলাকায় একটি তিনতলা ভবন ধসে পড়ার...