Home আঞ্চলিক ফেসবুকে ‘মৃত্যু প্লিজ ওয়েট’ লিখে তরুণের আত্মহনন
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ফেসবুকে ‘মৃত্যু প্লিজ ওয়েট’ লিখে তরুণের আত্মহনন

Share
Share

‘আসবে ঠিকি কাঁদবে তোমার প্রাণ, পাবে শুধু আগর বাতির ঘ্রাণ’ মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুকে এমন পোস্ট দিয়ে মো. আরিয়ান ইসলাম মুসা নামে এক তরুণ আত্মহত্যা করেছেন।

বরগুনার পাথরঘাটা থেকে চিকিৎসার জন্য বরিশালে যাওয়ার পথে রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মারা যান। এর আগে, সন্ধ্যার দিকে পাথরঘাটা কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাড়িতে বসে চালের গ্যাস ট্যাবলেট খায় মুসা। আরিয়ান ইসলাম মুসা একই এলাকার ইউনুস হাওলাদারের ছেলে। ইউনুস পাথরঘাটা বিএফডিসি মৎস্য বাজার ঘাট শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক।

আরিয়ানের ফেসবুক ঘেঁটে দেখা গেছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুকে লিখেন- ‘আসবে ঠিকি কাঁদবে তোমার প্রাণ, পাবে শুধু আগর বাতির ঘ্রাণ’ এ ছাড়াও লিখেন- ‘মৃত্যু প্লিজ ওয়েট’। এর কয়েক মিনিট আগে লিখেন- পুরুষকে সবচেয়ে বেশি মানসিক কষ্ট দিতে পারে তার শখের নারী।

আরিয়ানের বন্ধু রিমন বলেন, দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিল আরিয়ান। পারিবারিকভাবে কয়েকদিন ধরে দুশ্চিন্তায় ছিল।

তিনি আরো বলেন, কিছুদিন আগে বিয়ে করেছে আরিয়ান। যতটুকু জানতে পেরেছি স্ত্রী ওর বাড়িতে আসছে না। হয়তো এসব মানসিক কষ্টে আত্মহত্যা করতে পারে। পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...