Home জাতীয় অপরাধ কক্সবাজারে ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, নগদ টাকা লুট
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কক্সবাজারে ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, নগদ টাকা লুট

Share
Share

কক্সবাজারের চকরিয়ায় বসতঘরে ঢুকে দুর্বৃত্তরা আবদুর রহিম নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে । এ সময় ঘরে থাকা নগদ টাকা লুট করা হয়েছে বলে নিহতের পরিবার জানিয়েছে।

উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালীতে আবদুল্লাহর দোকানের পাশের এলাকায় রোববার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আবদুর রহিম মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মাঝের ডেইল এলাকার মৃত লাল মিয়ার ছেলে। বর্তমানে ছাইরাখালী এলাকায় বসবাস করছিলেন তিনি।

নিহতের মেয়ে শামীমা আক্তার রিনা বলেন, ঘটনার সময় আমি ও আমার মা ছোট ভাই অসুস্থ থাকায় তাকে দেখতে মাতারবাড়িতে গিয়েছিলাম। আমাদের অনুপস্থিতির সুযোগে বাবাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আলমারিতে গরু কেনার জন্য রাখা ২ লাখ ৫০ হাজার টাকাও লুট করেছে । চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রহিমের সঙ্গে তার নাতি আদিবুর রহমান তুহিন বাড়িতে ছিল। সকালে তারা একসঙ্গে খাবার খায়। পরে তুহিন স্থানীয় নুরানি মাদরাসায় গেলে বৃদ্ধ রহিম সেখানে একা ছিলেন। বিকেলে তুহিন মাদরাসা থেকে ফিরে নানাকে না পেয়ে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে ঘরের একটি কক্ষের সামনে মেঝেতে রক্তাক্ত অবস্থায় নানার মরদেহ দেখতে পান।

পরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহ দেখতে পান এবং নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম ও মেয়েকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...