Home আন্তর্জাতিক জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩, আহত ৫০
আন্তর্জাতিকদুর্ঘটনা

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩, আহত ৫০

Share
Share

জার্মানির স্টুটগার্টে শতাধিক যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত হয়েছে তিনজন ও আহত হয়েছেন বেশ কয়েকজন।

পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম জার্মানির স্টুটগার্টের কাছে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে) রিডলিংগেনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যাত্রীর মধ্যে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। রোববার সন্ধ্যায় এই এলাকায় ঝড় হয়েছিল। ঝড়ের পরপরই রিডলিংগেন শহরের কাছে কমপক্ষে দুটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি সিগমারিংগেন ও উলমের পথ ধরে চলছিল। পথটির দূরত্ব ছিল মাত্র ৯০ কিলোমিটার (৫৫ মাইল)।

জার্মান সংবাদ সংস্থা ডিপিএ প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, দুর্ঘটনার পরও বগিগুলো অক্ষত রয়েছে। তবে একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে পাশে গড়িয়ে পড়েছে। এ ঘটনায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস এক এক্স বার্তায় নিহতদের জন্য শোক ও তাদের পরিবারের প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা ।
সূত্র: ফ্রান্স ২৪

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...