Home জাতীয় বাবার দ্বিতীয় বিয়ে মানতে না পেরে আত্মহত্যা করেছে নবম শ্রেণির নুসরাত
জাতীয়দুর্ঘটনা

বাবার দ্বিতীয় বিয়ে মানতে না পেরে আত্মহত্যা করেছে নবম শ্রেণির নুসরাত

Share
Share

নওগাঁর মান্দা উপজেলায় বাবার দ্বিতীয় বিয়ে মানতে না পেরে নুসরাত নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মান্দা উপজেলার বড়পই গ্রামের প্রসাদপুর বাজার এলাকায় শনিবার (২৬ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।  নুসরাত মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার গ্রামের বাড়ি পত্নীতলা উপজেলার কাটাবাড়ি গ্রামে। নিহত নুসরাত ওই গ্রামের আকবর আলীর মেয়ে।

স্থানীয় সূত্র জানিয়েছে, আকবর আলী প্রায় দুই মাস আগে প্রথম স্ত্রী ও সন্তানদের নিয়ে প্রসাদপুর বাজার এলাকার এক বাসায় ভাড়া ওঠেন। কিন্তু কিছুদিনের মধ্যেই গোপনে তিনি দ্বিতীয় বিয়ে করেন। ঘটনাটি জানাজানি হলে নিজের প্রথম স্ত্রীকে তালাক দিয়ে সেই ভাড়া বাসায় নিয়ে আসেন দ্বিতীয় স্ত্রীকে।

বাবার এমন নির্মম সিদ্ধান্তে ভেঙে পড়ে নুসরাত। পারিবারিক অশান্তির মধ্যেই বেড়ে চলা মানসিক চাপ সইতে না পেরে সিদ্ধান্ত নেয় চিরতরে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার। শনিবার দুপুরে বাবার ভাড়া বাসায় এক চিরকুট লিখে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে নুসরাত আত্মহত্যা করে। ঘটনার পর পলাতক রয়েছেন আকবর আলী ও তার দ্বিতীয় স্ত্রী।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর রহমান জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি আমরা। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...