Home জাতীয় অপরাধ ছেলেকে বিদেশে যাওয়ার টাকা না দেওয়ায় দিনমজুর স্বামীকে গলা কেটে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ছেলেকে বিদেশে যাওয়ার টাকা না দেওয়ায় দিনমজুর স্বামীকে গলা কেটে হত্যা

Share
Share

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে ছেলেকে বিদেশে যাওয়ার টাকা না দেওয়ায় দিনমজুর স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে পৈশাচিকভাবে গলা কেটে হত্যার অভিযোগে ডিবি পুলিশ স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেফতার করেছে।

জেলার আলমডাঙ্গা উপজেলার ঝাঁশবাড়িয়া গ্রাম থেকে শনিবার দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারের বিষয়টি জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস নিশ্চিত করেছেন।

আসামির স্বীকারোক্তি থেকে জানা যায়, স্বামী মনিরুল ইসলামের নামে বেশকিছু টাকা ছিল ব্যাংকে। ছেলে রাজুকে বিদেশে পাঠানোর জন্য ওই টাকা ব্যাংক থেকে উত্তোলন করে ছেলেকে দেওয়ার জন্য স্বামীকে চাপ সৃষ্টি করে আসছিলেন স্ত্রী পাপিয়া খাতুন। মনিরুল ইসলাম টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। এরই জের ধরে শনিবার দুপুরে নিজ বাড়িতে স্ত্রী পাপিয়া খাতুন ধারালো হাসুয়া দিয়ে স্বামী মনিরুল ইসলামকে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডের পরই কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান তিনি।

এই হত্যাকাণ্ডের পরপরই শনিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায়। এক পর্যায়ে আলমডাঙ্গা উপজেলার ঝাঁশবাড়িয়া গ্রাম থেকে নিহত মনিরুল ইসলামের স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেফতার করা হয়। আলামত হিসেবে পুলিশ, হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া ও কুড়াল উদ্ধার করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...