Home NCP পুশইন যদি করতে হয় তাহলে হাসিনাকে করুন: নাহিদ ইসলাম
NCPআওয়ামী লীগজাতীয়রাজনীতি

পুশইন যদি করতে হয় তাহলে হাসিনাকে করুন: নাহিদ ইসলাম

Share
Share

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভারতের উদ্দেশে বলেছেন, যদি পুশইন করতে হয় তাহলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশইন করুন, শেখ হাসিনাকে পুশইন করুন। বিচারের মাধ্যমে আমরা শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করাব।

তিনি বলেন, ‘কোটা আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান, যার মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে দিল্লিতে পালিয়েছে। আওয়ামী লীগের হাজারো সন্ত্রাসীকে দিল্লি আশ্রয় দিয়েছে। আর এ সীমান্ত দিয়ে প্রতিনিয়ত পুশইন হচ্ছে, জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ পুশইনের বিরোধিতা করেছি আমরা। সীমান্তে কোনো হত্যাকাণ্ড মেনে নেব না, সীমান্তে কোনো পুশইন মেনে নেব না আমরা।

রবিবার (২৭ জুলাই) বিকেলে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শেরপুর শহরের থানার মোড়ে এনসিপির আয়োজিত পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

এনসিপির এই আহ্বায়ক বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছরের মধ্যেও দৃশ্যমান কোনো বিচার দেখিনি আমরা। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসররা রয়ে গিয়েছে। প্রশাসনে ঘাপটি মেরে রয়েছে। আমরা গোপালগঞ্জে দেখেছি কীভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আক্রমণ করেছিল। আমরা পরিষ্কারভাবে বলেছি, গোপালগঞ্জসহ সারা দেশে মুজিববাদকে দাঁড়াতে দেব না। যারা এখনো প্রশাসনসহ পুলিশে আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন, তাদের বিরুদ্ধে আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।’

আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, ‘শেরপুরে হাসপাতাল থাকলেও চিকিৎসাসেবা নেই, পর্যাপ্ত শিক্ষাব্যবস্থা নেই, কর্মসংস্থান নেই। বিগত আমলে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করলেও শেরপুরে উন্নয়ন হয়নি। শুধু আওয়ামী লীগের দোসররা, সন্ত্রাসীরা উন্নয়ন পেয়েছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন সহ অনেকেই পথসভায় বক্তব্য রাখেন।

পথসভার আগে শহরের শহিদ মাহবুব চত্বর থেকে জুলাই পদযাত্রা শুরু হয়। এতে এনসিপির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...