Home জাতীয় মোটরসাইকেলের দ্রুত গতি কেড়ে নিল যুবকের প্রাণ
জাতীয়দুর্ঘটনা

মোটরসাইকেলের দ্রুত গতি কেড়ে নিল যুবকের প্রাণ

Share
Share

যশোর-বেনাপোল মহাসড়কের দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন এক যুবক।  মহাসড়কের ঝিকরগাছার নবীবনগর এলাকায় শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সাদ্দাম দফাদার (৩৫)। উপজেলার গদখালী ইউনিয়নের জাফরনগর গ্রামের আমিন দফাদারের ছেলে তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে দ্রুত গতিতে বেনাপোলের দিকে যাচ্ছিলেন সাদ্দাম দফাদার। নবীবনগর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারান এবং সড়কের ওপর ছিটকে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, চালক দ্রুত গতিতে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনায় পতিত হন তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...