Home আন্তর্জাতিক খাবারে বিষক্রিয়ায় অসুস্থ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু
আন্তর্জাতিক

খাবারে বিষক্রিয়ায় অসুস্থ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

Share
Share

খাদ্যে বিষক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অসুস্থ হয়ে পড়েছেন। ৭৫ বছর বয়সী এই নেতা বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন । শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে।

নেতানিয়াহুর কার্যালয় রোববার (২০ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার রাতের দিকে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। চিকিৎসকদের মতে, তার শরীরে পানিশূন্যতা এবং অন্ত্রে প্রদাহের লক্ষণ দেখা গেছে। বর্তমানে স্যালাইন নিচ্ছেন এবং নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন তিনি।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, নেতানিয়াহু আগামী তিন দিন বাসা থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য,নেতানিয়াহুর দেহে ২০২৩ সালে একটি পেসমেকার বসানো হয়। এরপর ২০২৪ সালের ডিসেম্বরে মূত্রনালির সংক্রমণের কারণে তার প্রোস্টেট অপসারণ করা হয়েছিল।

প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
সূত্র: রয়টার্স

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...