Home আন্তর্জাতিক ইতালির রাস্তায় ভেঙে পড়ল বিমান, নিহত ২
আন্তর্জাতিকদুর্ঘটনা

ইতালির রাস্তায় ভেঙে পড়ল বিমান, নিহত ২

Share
Share

ইতালির উত্তরাঞ্চলের ব্রেসিয়া শহরের একটি মহাসড়কে একটি ছোট আকারের আল্ট্রালাইট বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন দুজন। মঙ্গলবারের (২২ জুলাই) ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা গেছেন বিমানের চালক এবং একমাত্র যাত্রী তার সঙ্গিনী। এছাড়া দুর্ঘটনায় ওই সড়ক দিয়ে যাওয়ার সময়ে দু’টি গাড়ির চালকও আহত হয়েছেন। তবে বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল।

নিহতরা হলেন- মিলানের ৭৫ বছর বয়সী আইনজীবী ও পাইলট সার্জিও রাভালিয়া এবং তার ৬০ বছর বয়সী সঙ্গী আন্ন মারিয়া ডে স্তেফানো।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, ফ্রেচা আরজি নামের কার্বন ফাইবারে তৈরি আল্ট্রালাইট বিমানটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে ধেয়ে এসে মহাসড়কে আছড়ে পড়ে। এতে বিকট বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে গিয়ে আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে । দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, উচ্চ গতিতে নেমে এসে সরাসরি সড়কে বিধ্বস্ত হচ্ছে বিমানটি।

স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, পাইলট রাভালিয়া জরুরি অবতরণের চেষ্টা করছিলেন। কিন্তু শেষ মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি, যার ফলে বিমানটি ঘুরে গিয়ে সড়কে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন মোটরচালক। তবে প্রাণে বেঁচে গেছেন তারা। দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই সম্পূর্ণ বিমানটি আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। ফ্রেচা আরজি মডেলের এই বিমানটির ডানার দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট।

এই ঘটনার তদন্ত শুরু করেছে ব্রেসিয়া শহরের পাবলিক প্রসিকিউটর দপ্তর। বিমানটির রক্ষণাবেক্ষণের নথি খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গত জুন মাসে অহমদাবাদের লোকালয়ে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে। সেটির গন্তব্য ছিল লন্ডনের গ্যাটউইক । ওই দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে বিমানটির যাত্রী ছিলেন ২৪১ জন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...