Home জাতীয় অপরাধ পাবনায় ‎মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, এক ব্যক্তির মৃত্যু
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পাবনায় ‎মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, এক ব্যক্তির মৃত্যু

Share
Share

পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে ৩০ জন আহতের মধ্যে মৃত্যুু হয়েছে হাদিস প্রামাণিক নামের এক ব্যক্তির।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৬ জুলাই) মৃত্যু হয় তার। এদিকে এ খবরে দুপুরে ওই এলাকার ৬-৮টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ‎নিহত হাদিস প্রামাণিক সাঁথিয়া উপজেলার তলট গ্রামের শুকুর প্রামাণিকের ছেলে। তিনি বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামের জামাই। শ্বশুর এলাকাতেই বসবাস করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে পাশাপাশি দুটি মসজিদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত ৩০ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা বেশ গুরুতর ছিল।

বর্তমানে উপজেলার তারাপুর গ্রামে দুটি মসজিদ রয়েছে । একটি পুরনো মসজিদ ও আরেকটি নতুন মসজিদ নামে পরিচিতি। গত কয়েক বছর আগে পুরনো মসজিদে মিলাদ মাহফিলে কিয়াম পড়া নিয়ে ঝামেলা হয়। মসজিদের তৎকালীন ক্যাশিয়ার মতিনসহ একটি পক্ষ কিয়াম পড়ার পক্ষে অবস্থান নিয়ে নির্মাণ করেন নতুন মসজিদ ।

‎সম্প্রতি এ মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু একই গ্রামে দুটি মসজিদ নির্মাণে ভিন্ন আরেকটি পক্ষ আপত্তি জানায়। শুক্রবার (২৫ জুলাই) সকালে নতুন মসজিদের বারান্দা নির্মাণ করতে গেলে তাতে বাধা দেয় ওই পক্ষ। এ সময় হাঁসুয়া, ট্যাটা ও লাঠিসোটা নিয়ে উভয়পক্ষের প্রায় ২০০-২৫০ লোকের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাদিস প্রামাণিক ছিলেন নতুন মসজিদের পক্ষের সমর্থক। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উত্তেজিত লোকজন প্রতিপক্ষের (পুরোনো মসজিদের সমর্থকদের) অন্তত ৬/৮টি বাড়িতে আগুন ধরিয়ে দেন এবং কয়েকটি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান। বেড়া মডেল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

‎এ ব্যাপারে বেড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ওলিউর রহমান বলেন, শুক্রবারের ঘটনায় আহত একজনের মৃত্যুর পর গ্রামে ফের সহিংসতা ছড়ায়। কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...