Home আঞ্চলিক বাবার সামনেই ট্রাকচাপায় প্রাণ গেল প্রান্তর
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বাবার সামনেই ট্রাকচাপায় প্রাণ গেল প্রান্তর

Share
Share

রাজধানীর গুলিস্তানে বাবার চোখের সামনেই ট্রাকচাপায় প্রাণহানি ঘটেছে প্রান্ত পাল (১৬) নামে এক কিশোরের।

মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে শনিবার রাত ১০টার দিকে পল্টন থানাধীন বঙ্গভবন মোড়ে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রান্তর বাবা উজ্জ্বল পাল জানান, নিউ মার্কেট এলাকায় ঝালমুড়ি বিক্রি করেন তিনি। ছেলেও তাকে মাঝে মাঝে সাহায্য করত। রাতে দুজনেই বাইসাইকেলে করে শ্যামপুরের ভাড়া বাসায় ফিরছিলেন।

তিনি বলেন, “ছেলে আমার একটু আগে ছিল। গুলিস্তানের বঙ্গভবনের মোড়ে পৌঁছাতেই পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। হাসপাতালে নেওয়ার পর আর বাঁচল না।” তিনি জানান, তাদের গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোনাকরকাঠি গ্রামে। তারা ঢাকায় শ্যামপুর এলাকায় ভাড়া থাকতেন । প্রান্ত ছিল তাদের একমাত্র সন্তান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, “নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...