Home আঞ্চলিক সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির
আঞ্চলিকআন্তর্জাতিকজাতীয়দুর্ঘটনা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির

Share
Share

২ বছর আগে ভাগ্য ফেরাতে সৌদি আরবে পাড়ি জমান মো. জহিরুল ইসলাম (৪০)। রিয়াদ থেকে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

শনিবার (২৬ জুলাই) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নিজ বাড়িতে দাফন করা হয় তাকে। এর আগে তার জানাজায় অংশ নেন প্রায় হাজারও মানুষ।

নিহত মো. জহিরুল ইসলাম বেগমগঞ্জ এখলাশপুর ৮নং ওয়ার্ডের অনন্তপুর গ্রামের ইসলাম মিয়াজি বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে। তিন ভাই চার বোনের মধ্যে জহির মেজো। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার ।

জানা যায়, দীর্ঘদিন প্রবাস জীবন শেষ করে মো. জহিরুল ইসলাম নিজ এলাকায় ওয়ার্কশপের ব্যবসা দেন। তারপর ২ বছর আগে ফের ভাগ্য পরিবর্তন করতে সৌদি পাড়ি জমান। গত ১৬ জুলাই রিয়াদ থেকে কাজে যাওয়ার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হলে সহকর্মীরা হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে জহিরুলের মরদেহ নিজ বাড়িতে এলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বিকেলে বাড়ির উঠানে জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে শায়িত করা হয় তাকে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ২ বছর আগে পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে সৌদি পাড়ি দেন মো. জহিরুল ইসলাম। তার মৃত্যুতে সবাই শোকাহত। জহিরুল ইসলাম ফিরবে এটা সবার স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল। কিন্তু এই ফেরা জীবনের শেষ ফেরা হবে স্বপ্নেও ভাবেনি কেউ। এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। মরদেহ এক নজর দেখার জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও এলাকার শত শত নারী-পুরুষ ভিড় করেন। জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে সবাই তাকে শেষ বিদায় দিয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...