Home রাজনীতি ইসলামী রাষ্ট্রে চাঁদাবাজদের ভয় থাকা স্বাভাবিক: জামায়াত আমির
রাজনীতি

ইসলামী রাষ্ট্রে চাঁদাবাজদের ভয় থাকা স্বাভাবিক: জামায়াত আমির

Share
Share

ইসলামী রাষ্ট্র গঠিত হলে সমাজে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি, ধর্ষক, খুনি ও লুটেরাদের স্বার্থ ক্ষুণ্ন হবে বলেই তারা এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ইসলামী রাষ্ট্র নারীর মৌলিক অধিকার খর্ব করে না, বরং সকল নাগরিককে—ধর্ম ও লিঙ্গ নির্বিশেষে—সমান মর্যাদা দেয়। শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের রুকন সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির আরও বলেন, ইসলামী রাষ্ট্র নারীকে বাজারে যাওয়া, হাসপাতালে চিকিৎসা নেওয়া বা অন্যান্য প্রয়োজনীয় কাজে অংশ নেওয়া থেকে বিরত রাখে না। ইসলাম পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম বলেও দাবি করেন তিনি। বক্তব্যে বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যারা নিজ দলের শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ, তারা কখনোই জাতীয় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারবে না। জামায়াত ৫৪ বছরে কোনো নাগরিকের প্রতি জুলুম করেনি, দলীয় নেতাকর্মীদের কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসে জড়িত নয় এবং ভবিষ্যতেও হবে না।

তিনি আরও দাবি করেন, জামায়াতের কোনো নেতার বিদেশে বেগমপাড়া বা পিসিপাড়া নেই এবং কোনো নেতা দেশ ছেড়ে পালিয়ে যাননি। যারা দেশপ্রেমহীন, তারাই বিদেশে দ্বিতীয় ঠিকানা গড়ে তোলে। সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ সিনিয়র নেতারা।

এই সম্মেলনের অন্য অংশে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে সব সরকারই ভোটের নামে প্রহসনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। জামায়াত নির্বাচন চায়, তবে ভোটকেন্দ্র দখল নয়। সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা ও প্রতিটি ভোটের মূল্যায়নের জন্য তিনি ‘প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন’ (পিআর) পদ্ধতিতে নির্বাচন দাবি করেন।

এ সময় বিএনপির নাম উল্লেখ না করে তিনি বলেন, জামায়াত যখন সংস্কারের কথা বলে, তখন কেউ কেউ একে ষড়যন্ত্র আখ্যা দেয়। অথচ যারা তথাকথিত নির্বাচনে অংশ নিতে চায়, তারাই আসলে জনগণকে প্রতারিত করছে। ভোট চুরির চিন্তা না থাকলে কেউ সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না।

সম্মেলনের আরেক বক্তা, জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান বলেন, ‘হাসিনার পতনের পর’ আরেকটি দল নিজেদেরকে দেশের মালিক মনে করতে শুরু করেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা দেশকে পৈত্রিক সম্পত্তি মনে করে, তাদের পরিণতিও হবে হাসিনার মতোই।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

‘ধর্ম নয়, দেশের মানুষই মুখ্য’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম বা জাতপাত নয়—দেশের মানুষই তাদের...