Home অর্থনীতি ভোজ্যতেলের দাম কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে ব্যবসায়ীদের আপত্তি
অর্থনীতি

ভোজ্যতেলের দাম কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে ব্যবসায়ীদের আপত্তি

Share
Share

ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে বাণিজ্য মন্ত্রণালয় তেলের দাম কমানোর প্রস্তাব দিলেও ব্যবসায়ীদের আপত্তিতে তা বাস্তবায়িত হয়নি। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে এই প্রস্তাব উপস্থাপন করা হয়। তবে অংশগ্রহণকারী ব্যবসায়ী ও শিল্প প্রতিনিধিরা আন্তর্জাতিক বাজার মূল্য ও আমদানি খরচের বাস্তবতা তুলে ধরে প্রস্তাবটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনসহ সিটি, মেঘনা, টি কে ও বসুন্ধরা গ্রুপের প্রতিনিধিরা। আলোচনায় ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপস্থাপিত প্রতিবেদনে দেখা যায়, ১৫ জুলাই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম অয়েলের এফওবি মূল্য ছিল যথাক্রমে এক হাজার ৭৯ ও এক হাজার ১৭ ডলার, যা ১৫ এপ্রিলের তুলনায় সয়াবিনে ০.৭ শতাংশ বেড়েছে এবং পাম অয়েলে ৩ শতাংশ কমেছে। ওই ভিত্তিতে প্রতি লিটার খোলা পাম অয়েলে ১৯ টাকা ও সয়াবিনে ১ টাকা কমানোর সুযোগ রয়েছে বলে প্রতিবেদন উল্লেখ করে।

তবে ব্যবসায়ীরা অভিযোগ করেন, ট্যারিফ কমিশন আন্তর্জাতিক বাজারের প্রকৃত চিত্র তুলে ধরতে ব্যর্থ হয়েছে। তাঁদের মতে, বর্তমানে অপরিশোধিত সয়াবিন ও পাম অয়েলের মূল্য যথাক্রমে প্রায় এক হাজার ১০০ ডলারের উপরে, যা প্রতিবেদনে প্রতিফলিত হয়নি। পাশাপাশি আমদানি ও উৎপাদন পর্যায়ের ভ্যাট হিসেবেও ভুল রয়েছে বলে অভিযোগ করেন মেঘনা গ্রুপের উপমহাব্যবস্থাপক তসলিম শাহরিয়ার।

সব পক্ষের বক্তব্য ও তথ্য বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয় আগামী শনিবার, ২৭ জুলাই, পুনরায় বৈঠক আহ্বান করেছে। সেখানে নতুন করে মূল্য বিশ্লেষণ এবং পরিস্থিতি পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপে সম্মতি দিলেন ট্রাম্প

রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখা দেশগুলোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক চাপ...

বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ছে না বরং প্রয়োজনীয় পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে

সম্প্রতি বাংলাদেশের অর্থনীতি নিয়ে উদ্বেগ ও হতাশার ঢেউ বইছে, বিশেষ করে রাজনৈতিক...

বিশ্ববাজারে ফের কমলো সোনার দাম

বিশ্ববাজারে আবারও কমে গেছে সোনার দাম। টানা চতুর্থ দিনের মতো মূল্যবান এই...

জামানত ছাড়াই ২ লাখ টাকা লোন , কিস্তি মাত্র ২,০৭৬ টাকা!

বাংলাদেশ সরকার বেকারদের স্বনির্ভর করার জন্য সহজ শর্তে জামানতবিহীন লোন প্রদান করছে।...