Home আন্তর্জাতিক চার সন্তান ও স্বামীসহ ইসরায়েল নারী সাংবাদিককে হত্যা করলো
আন্তর্জাতিক

চার সন্তান ও স্বামীসহ ইসরায়েল নারী সাংবাদিককে হত্যা করলো

Share
Share

গাজা শহরের তাল আল-হাওয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন এক ফিলিস্তিনি নারী সাংবাদিক। ঐ নারী সাংবাদিক হলেন ওয়ালা আল-জাবারি, যিনি সন্তান সম্ভবা ছিলেন। একই হামলায় তার স্বামী আমজাদ আল-শায়ের এবং তাদের চার সন্তান নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের বরাতে মিডিল ইস্ট আই জানায়, ওয়ালা’র গর্ভজাত শিশুটিও বিস্ফোরণের তীব্রতায় দেহ থেকে বেরিয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে একটি মৃত ভ্রূণকে কাপড়ে জড়ানো অবস্থায় দেখা গেছে। যদিও এই ছবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায় সম্পাদক হিসেবে কাজ করতেন ওয়ালা আল-জাবারি। তিনি সেই ২৩১ জন ফিলিস্তিনি সাংবাদিকদের একজন, যারা ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন বলে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে।

মানবাধিকার সংগঠন ও সংবাদপত্র সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরায়েলের এসব হামলাকে ‘সাংবাদিকদের ওপর পরিকল্পিত ও নিয়মতান্ত্রিক হামলা’ বলে আখ্যায়িত করেছে।

এই সপ্তাহের শুরুতেও রাফাতে রেড ক্রসের একটি কেন্দ্রে অভিযানের সময় ফটোসাংবাদিক তামার আল-জানিনকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। একই অভিযানে গাজায় ফিল্ড হাসপাতালের পরিচালক ডা. মারওয়ান আল-হামস-কে আটক করে তারা ।

যুক্তরাষ্ট্রের ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে গাজা যুদ্ধকে সাংবাদিকদের জন্য ‘ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছে।
‘নিউজ গ্রেভইয়ার্ডস’ শিরোনামের ঐ প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে মোট যত সাংবাদিক নিহত হয়েছেন, তা আমেরিকার গৃহযুদ্ধ, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরিয়া যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, যুগোস্লাভিয়া যুদ্ধ এবং আফগানিস্তান যুদ্ধ মিলেও এত সাংবাদিক মারা যায়নি।
সূত্র: মিডিল ইস্ট আই

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...