Home জাতীয় বিমান বিধ্বস্তে বেঁচে যাওয়া, ওহির মা প্রিয়ার এখনো সন্ধান মেলেনি
জাতীয়দুর্ঘটনা

বিমান বিধ্বস্তে বেঁচে যাওয়া, ওহির মা প্রিয়ার এখনো সন্ধান মেলেনি

Share
Share

উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনার তিন দিন পার হয়ে গেলেও গাজীপুরের কালিয়াকৈরের তৃতীয় শ্রেণির ছাত্র আফসান ওহির মা আফসানা প্রিয়ার কোনো সন্ধান না পেয়ে হতাশায় ভুগছে পুরো পরিবার।

নিখোঁজ আফসানার শ্বশুর আব্দুল কাদের কান্নায় ভেঙে পড়েন। তিনি যুগান্তরের বরাতে বলেন, যদি আমাদের বউমা বেঁচে থাকে সে কোথায়? আর যদি মারা যায় তার লাশ পেলে আমরা সান্ত্বনা পাব; কিন্তু তিন দিনেও আমরা সঠিক কিছুই জানতে পারিনি।

ছেলেকে সুস্থ পেলেও মাকে না পেয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অজানা আশঙ্কায় দিন কাটছে ওই পরিবারের।
সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় পুরো পরিবার এলোমেলো হয়ে গেছে। জানা গেছে, একই ঘটনায় ওহির সহপাঠী জাইয়া রহমান জায়রার আম্মুও তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ আফসানা প্রিয়া কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই এলাকার ব্যবসায়ী ওহাব মৃধার স্ত্রী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...