Home আঞ্চলিক ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত হয়েছে শ্বশুর-পুত্রবধূ
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত হয়েছে শ্বশুর-পুত্রবধূ

Share
Share

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন শ্বশুর ও পুত্রবধূ। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। শিবচর উপজেলার কুতুবপুরে ঢাকাগামী লেনে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলারর রমকান্তপুরের মৃত ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) ও মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম (২৮)। তারা সম্পর্কে শ্বশুর ও পুত্রবধূ।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে একটি যাত্রীবাহী মাইক্রোবাস। এ সময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুরে পৌঁছালে একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় মাইক্রোবাসটি । একই সময় মাইক্রোবাস ও কাভার্ডভ্যানটিকে পেছন থেকে এক যাত্রীবাহী বাসও ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাইক্রোবাসের যাত্রী ফিরোজা বেগম ও তার শ্বশুর মাসুদ বিশ্বাসের।

এ ছাড়া মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের আরো ১০ যাত্রী আহত হন। হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মারা গেছেন দুজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলেও তিনি জানান ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...