Home জাতীয় সিঙ্গাপুর থেকে ঢাকায় এসেছে ৩ সদস্যের মেডিকেল টিম
জাতীয়দুর্ঘটনা

সিঙ্গাপুর থেকে ঢাকায় এসেছে ৩ সদস্যের মেডিকেল টিম

Share
Share

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসা সহায়তার জন্য সিঙ্গাপুর থেকে ৩ সদস্যের মেডিকেল টিম ঢাকায় এসেছে ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উত্তরা বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসা দেওয়ার জন্য রাতে সিঙ্গাপুরের ৩ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

তারা হলেন- ডা. বিজয়া রাও, পুন লাই কুয়ান ওমি. লিম ইউ হান জোভান। বিমানবন্দরে তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তাদের স্বাগত জানান।

রাত ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান তারা। এর আগে, মঙ্গলবার (২২ জুলাই) রাতেই মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...