Home আঞ্চলিক নেত্রকোণায় বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাজেদার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নেত্রকোণায় বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাজেদার

Share
Share

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় বিদ্যুতের বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে মাজেদা বেগম নামে এক বৃদ্ধার।

উপজেলার রায়পুর ইউনিয়নের আড়ই তাতিয়র গ্রামে মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মাজেদা বেগম ওই গ্রামের মৃত ইমান আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে বাড়ির পেছনের একটি বাতি নষ্ট থাকায় রাতে চলাফেরায় সমস্যা হচ্ছিল। মাজেদা বেগম মঙ্গলবার রাতে নিজেই মরিচা ধরা একটি ফোল্ডারে নতুন বাল্ব লাগাতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান বলেন, একজন বৃদ্ধা বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...