Home আঞ্চলিক জামালপুরে সেপটিক ট্যাংকে নেমে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

জামালপুরে সেপটিক ট্যাংকে নেমে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের

Share
Share

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মসজিদে নির্মাণ করা নতুন সেপটিক ট্যাংকের ভেতর থেকে নির্মাণসামগ্রী অপসারণের সময় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের।

উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। দুই শ্রমিক হলেন- জাঙ্গালিয়া এলাকার মো. সুরুজ মিয়ার ছেলে মো. মোশারফ হোসেন (৪০) ও একই এলাকার জনাব মন্ডলের ছেলে যদু মিয়া (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জাঙ্গালিয়া এলাকার একটি মসজিদে মাসখানেক আগে নির্মাণ করা হয় একটি সেপটিক ট্যাংক। দীর্ঘদিন ধরে পড়ে থাকার পর মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে মোশারফ ও যদু ট্যাংকের মধ্যে থাকা কাঠ-বাঁশ খুলতে যান। এ সময় ভেতরেই অচেতন হয়ে পড়েন তারা। বিষয়টি অন্য শ্রমিকেরা টের পেয়ে তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুজনকে উদ্ধার করে নিয়ে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ সময় সেখানকার চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মো. রহিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সেখানে গিয়ে ট্যাংকের দেয়াল ভেঙে গ্যাস বের করি। পরে সেখান থেকে অজ্ঞান অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...