Home জাতীয় শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে
জাতীয়

শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে

Share
Share

প্রত্যাহার করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

এ তথ্য জানানোর কিছুক্ষণ পরই তিনি পৃথক এক স্ট্যাটাসে বলেন, মাইল স্টোন ট্র্যাজেডির পূর্ণাঙ্গ তদন্তে শিগগির কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। এরই মধ্যে অপসারণ করা হয়েছে শিক্ষা সচিবকে । ন্যায্য যে কোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনার পর মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় শিক্ষার্থীরা গতকালই ক্ষোভ প্রকাশ করেন । তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেন।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন। পরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হলে একপর্যায়ে বাধা ডিঙিয়ে সচিবালয়ে ঢুকে পড়েন তারা । উদ্ভূত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় । এদিকে, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার জানিয়েছেন, মাইলস্টোন ট্র্যাজেডির প্রেক্ষাপটে আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত থাকবে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্ত্রীসহ বিমানের এমডি গ্রেপ্তার

রাজধানীর উত্তরা এলাকায় শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. সাফিকুর রহমান, তার স্ত্রী এবং...

ভূমিকম্পে কাঁপলো দেশ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪.১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া...

Related Articles

ময়মনসিংহে গৃহবধূকে গলা কেটে হত্যা

ময়মনসিংহের ভালুকায় নিজ বসতঘর থেকে রাহিমা নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ...

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...