Home আঞ্চলিক মুন্সীগঞ্জে বাল্কহেড থেকে নদীতে পড়ে মৃত্যু হয়েছে শিশুর
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মুন্সীগঞ্জে বাল্কহেড থেকে নদীতে পড়ে মৃত্যু হয়েছে শিশুর

Share
Share

মুন্সীগঞ্জের গজারিয়ায় আড়ালিয়া গ্রামে পা পিছলে বাল্কহেড থেকে নদীতে পড়ে মৃত্যু হয়েছে এক শিশুর। উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রাম সংলগ্ন মেঘনার শাখা নদীতে মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত শিশু আল আমিন (৮) উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জিলানীর ছেলে। ১০নং আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আল আমিন সহপাঠীদের সঙ্গে নদীতে গোসল করতে যায়। নদীতে একটি বাল্কহেড থেকে বালু আনলোড করা হচ্ছিলো। এসময় আল আমিনসহ ৪/৫জন শিশু বাল্কহেডে ওঠে বসে। বাল্কহেড শ্রমিকরা তাদের নেমে যেতে বলায় নামতে গিয়ে পা পিছলে মাথায় আঘাত পেয়ে আল আমিন পানিতে তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর পৌণে ২টার দিকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ইব্রাহিম বলেন, মাথায় তীব্র আঘাত পেয়ে পানিতে তলিয়ে যায় সে। বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিসির আলী বিষয়টি সম্পর্কে বলেন, এমন একটি খবর আমিও পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি আমি । শুনেছি পানিতে পড়ে মারা গেছে ছেলেটি।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখছি আমি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শবে বরাতের আমল কীভাবে করবেন

মুসলিম উম্মাহর কাছে শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি পরিচিত ‘শবে বরাত’ বা আরবিতে ‘লাইলাতুল বরাত’ নামে। ফারসি শব্দ ‘শব’ অর্থ রাত এবং...

স্ত্রীসহ বিমানের এমডি গ্রেপ্তার

রাজধানীর উত্তরা এলাকায় শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. সাফিকুর রহমান, তার স্ত্রী এবং...

Related Articles

মিয়ানমার থেকে গুলি, চিরনিদ্রায় শায়িত শিশু হুজাইফা

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু...

ময়মনসিংহে গৃহবধূকে গলা কেটে হত্যা

ময়মনসিংহের ভালুকায় নিজ বসতঘর থেকে রাহিমা নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...