Home রাজনীতি বিএনপি অভ্যুত্থান ডেমোক্রেসির জন্য, রাজত্ব চলছে মবোক্রেসির
বিএনপিরাজনীতি

অভ্যুত্থান ডেমোক্রেসির জন্য, রাজত্ব চলছে মবোক্রেসির

Share
Share

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে আজ বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা জুলাই মাসে গণ-অভ্যুত্থান করেছিলাম ডেমোক্রেসির জন্য। কিন্তু এখন দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে—মবোক্রেসির রাজত্ব চলছে।” রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এই সমাবেশে অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার কড়া সমালোচনা করে তিনি বলেন, দেশের কোনো জায়গায় আইনশৃঙ্খলা নেই, কেউ নিরাপদ নয়।

সালাহউদ্দিন আহমদ সরাসরি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে উদ্দেশ করে বলেন, “যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলছে, তারা কীভাবে এই সরকারের সঙ্গে থাকেন?” তিনি প্রশ্ন তুলে বলেন, এনসিপির দুই উপদেষ্টা সরকারের অংশ হয়ে কী ভূমিকা রাখছেন তা জনগণের জানা দরকার। তিনি অভিযোগ করেন, “দুদিন পরে তাঁরা আপনাদের (এনসিপি) সঙ্গে যোগ দেবেন, একসঙ্গে নির্বাচন করবেন। আমরা সেই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছি।”

গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, “আমরা আশা করিনি, ফ্যাসিবাদের পতিত শক্তি, সেটা গোপালগঞ্জ হোক কিংবা অন্য কোথাও, গণ-অভ্যুত্থানের শক্তির ওপর হামলা চালানোর সাহস পাবে।” তিনি এনসিপিকে রাজনৈতিকভাবে আরও পরিপক্ব হওয়ার পরামর্শ দেন এবং বলেন, “তোমরা যা করছ, তাতে আমাদের কাছে মনে হচ্ছে—এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতেই চেষ্টা করা হচ্ছে যাতে সরকারকে ব্যর্থ প্রমাণ করা যায়।”

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়—এই অভিযোগ আপনি তুলছেন, কিন্তু শাপলা প্রতীক না পেলেই কি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়?” তিনি বলেন, জাতীয় প্রতীকের বাইরে বাংলাদেশে বহু প্রতীক রয়েছে এবং নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক নির্ধারিত হয়।

ধানের শীষ প্রতীক নিয়ে প্রশ্ন তোলা প্রসঙ্গে তিনি বলেন, “ধানের শীষ তো জাতীয় প্রতীক। ১৯৭৮ সালের আগেও এই মার্কা ছিল। আজ পর্যন্ত কেউ প্রশ্ন তোলেনি। রাজনৈতিক বক্তব্য দেওয়ার আগে ইতিহাস জানা দরকার।”

তিনি রাজনৈতিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, “ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ফাটল ধরাতে পারলেই পতিত ফ্যাসিবাদ আবার বিজয়ী হবে। গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে এক রাস্তায় চলতে হবে, মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু মূল লক্ষ্যে ঐক্য দরকার।”

সমাবেশে সালাহউদ্দিন আহমদ প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনি নির্বাচনের প্রস্তুতির কথা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করছেন, অথচ নির্বাচন কমিশনকে এখনো সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেননি। আশা করি জনগণকে আশ্বস্ত করবেন, নির্বাচন কমিশনকে সময়মতো নির্বাচন আয়োজনের নির্দেশ দেবেন।”

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের সহসভাপতি রেজাউল কবির, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক...

‘ধর্ম নয়, দেশের মানুষই মুখ্য’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম বা জাতপাত নয়—দেশের মানুষই তাদের...