Home আন্তর্জাতিক ইসরায়েল যুক্তরাষ্ট্রের ‘দড়িতে বাঁধা কুকুর’ – খামেনি
আন্তর্জাতিক

ইসরায়েল যুক্তরাষ্ট্রের ‘দড়িতে বাঁধা কুকুর’ – খামেনি

Share
Share

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘দড়িতে বাধা কুকুর’ বলে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার (১৬ জুলাই) এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি ।

যেকোনও নতুন হামলা মোকাবেলায় ইরান প্রস্তুত জানিয়ে খামেনি বলেন, ইসরায়েলের সাথে ১২ দিনের সংঘাতে দেয়া জবাবের চেয়েও তেহরানের বেশি সক্ষমতা রয়েছে। কখনওই শত্রুর সামনে দুর্বল নয় ইরান। কারণ সামরিকসহ প্রয়োজনীয় সব ধরনের সক্ষমতা তেহরানের রয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার বাঁধা কুকুরের ইহুদি সাম্রাজ্যকে মুখোমুখি মোকাবেলায় আমরা প্রস্তুত। ইহুদি রাজ্যটি একটি ক্যান্সার এবং আমেরিকা তার অপরাধের সহযোগী বলেও তিনি মন্তব্য করেন। খামেনি বলেন, আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং সংঘাতও চাইনা। তবে শত্রুপক্ষ আঘাত করলে জবাব বিধ্বংসী হবে। সে বিষয়ে যেন অবগত থাকে সবাই।

তিনি কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার প্রশংসাও করেন । বলেন, আমেরিকার স্পর্শকাতর স্থানে তেহরানের অভিযান, সক্ষমতার একটি নমুনা মাত্র।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর থেকেই পারমাণবিক চুক্তির জন্য ইরানকে চাপ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে শর্তে রাজি না হলে কোনো চুক্তি নয় বলে অনড় অবস্থানে রয়েছে তেহরান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...