Home জাতীয় অপরাধ এনসিপির সমাবেশে হামলায় জড়িতরা ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধআইন-বিচারজাতীয়রাজনীতি

এনসিপির সমাবেশে হামলায় জড়িতরা ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Share
Share

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করে বলেছেন, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় যারা জড়িত তাদের কাউকে কোনোরকম ছাড় দেওয়া হবে না । তিনি বলেন, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে যারা হামলা চালিয়েছে ও অন্যায় করেছে ছাড় দেয়া হবে না তাদের। এ বিষয়ে ছাড় দেয়ার কোনো প্রশ্নই ওঠে না। প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি সম্পর্কে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল। তবে এত বেশি হবে সেটা হয়তো ছিল না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, আইনশৃঙ্খলা বাহিনীকে সে নির্দেশনা দেয়া হয়েছে ।

তিনি বলেন, বর্তমানে গোপালগঞ্জে পরিস্থিতি শান্ত রয়েছে। যারা হামলা চালিয়েছে, অন্যায় করেছে ছাড় দেওয়া হবে না তাদের।

এনসিপি নেতারাও অভিযোগ করেছেন আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, আপনি তো অনেক কিছু বলতে পারেন। যার যার বক্তব্য সে সে দেবে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনারোধে কী পদক্ষেপ নেবেন- জানতে চাইলে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কালও তো নির্দেশনা দিয়েছি ওখানে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা যাতে নেয়া হয়।

এনসিপির ‘জুলাই পদযাত্রা ঘিরে’ বুধবার (১৬ জুলাই) দিনভর গোপালগঞ্জে দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষে চারজন নিহত এবং গুলিবিদ্ধসহ আহত হন অন্তত অর্ধশতাধিক ব্যক্তি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...