Home জাতীয় অপরাধ বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দাদি-নাতবউকে হত্যা, গ্রেফতার মূলহোতা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দাদি-নাতবউকে হত্যা, গ্রেফতার মূলহোতা

Share
Share

বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দাদি-নাতবউকে গলা কেটে হত্যার ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মূলহোতা সৈকত হাসানকে গ্রেফতার করেছে ।

শহরের খান্দার এলাকার পাসপোর্ট অফিসের পাশে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সৈকত ইসলামপুর হরিগাড়ী এলাকার সোহেল ইসলামের ছেলে।

এর আগে, বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ী এলাকায় বুধবার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে নৃশংস এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহতরা হলেন- লাইলী বেওয়া (৮৩) ও হাবিবা ইয়াসমিন (২১)। সম্পর্কে তারা দাদি শাশুড়ি ও নাতবউ। এছাড়া এই ঘটনায় আহত হন বুলবুলের মেয়ে বন্যা (১৬) ।

জানা যায়, দীর্ঘদিন ধরে বন্যাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করছিল সৈকত। পরিবার থেকে প্রস্তাব প্রত্যাখ্যান ও প্রতিবাদ জানানো হলে ক্ষুব্ধ হয়ে উঠেন সৈকত। বুধবার রাতে সৈকতসহ আরো ৭-৮ জন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে প্রথমে হাবিবা ও পরে গলা কেটে হত্যা করে লাইলী বেওয়াকে। বাধা দিতে গেলে বন্যাকে ছুরিকাঘাত করা হয় পেটে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক লাইলী ও হাবিবাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া জেলা ডিবির ইনচার্জ ইকবাল বাহার জানান, সৈকত নানা কৌশলে আত্মগোপন করেছিল। তবে ডিবির চৌকস অভিযানেই আটক করা সম্ভব হয়েছে তাকে ।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারে চলছে অভিযান। প্রধান অভিযুক্ত সৈকতকে গ্রেফতার করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...