Home জাতীয় কুমিল্লায় নিজ দোকানেই বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
জাতীয়দুর্ঘটনা

কুমিল্লায় নিজ দোকানেই বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

Share
Share

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নিজ দোকানে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মৃত্যু হয়েছে মো. ইকবাল হোসেন মাছুম নামে এক যুবকের।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে চৌদ্দগ্রাম থানার ওসি মো. হিলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মাছুম উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রাম মধ্যমপাড়ার মৃত বাচ্চু মিয়ার ছেলে এবং ধোড়করা বাজারের ব্যবসায়ী।

জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে নিজের দোকানে থাকা এক মাল্টিপ্লাগে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশেপাশের দোকানিরা বিষয়টি বুঝতে পেরে ধোড়করা বাজারস্থ রেক্স হাসপাতালে নিলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন এসে তাকে পুনরায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকও মৃত ঘোষণা করেন তাকে । বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে জানাজা শেষেপারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে ।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, মাছুম নামে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনরা মরদেহ নিয়ে যান ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...