Home জাতীয় অপরাধ চট্টগ্রামে নিখোঁজের ৩ দিন পর মিলল তরুণের ঝুলন্ত মরদেহ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চট্টগ্রামে নিখোঁজের ৩ দিন পর মিলল তরুণের ঝুলন্ত মরদেহ

Share
Share

পুলিশ চট্টগ্রামের সীতাকুণ্ডের মুক্তা পুকুরপাড় থেকে নয়ন দেবনাথ নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ওই পুকুরপাড়ের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তার মরদেহটি। নিহত নয়ন দেবনাথ (২২) উপজেলার দক্ষিণ মুরাদপুর গ্রামের বাবুল দেবনাথের ছেলে। গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।

স্থানীয়রা বলেন, সীতাকুণ্ডের একটি দোকানে বিক্রয়কর্মীর কাজ করতেন নয়ন । কয়েক দিন ধরে তিনি স্থানীয় বাসিন্দাদের বলছিলেন, তাকে একজন টাকার জন্য চাপ দিচ্ছেন। তবে কে টাকার জন্য চাপ দিচ্ছেন, সেটি বলেননি তিনি। গত সোমবার থেকে নিখোঁজ হন তিনি।

পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে বুধবার সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরে আজ সকালে  বাড়ির কাছে হাবিব সড়কসংলগ্ন মুক্তা পুকুরপাড়ে গাছে পাওয়া যায় তার ঝুলন্ত মরদেহ। তাদের দাবি, নির্যাতনের পর হত্যা করে নয়নকে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করা হছেয়ে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের পর জানা যাবে সেটি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...