Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরো ৯৪ ফিলিস্তিনি
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরো ৯৪ ফিলিস্তিনি

Share
Share

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় একদিনে নিহত হয়েছেন কমপক্ষে ৯৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আড়াই শতাধিক।

এতে করে গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৮ হাজার ৬০০ জনের কাছাকাছি।

বার্তাসংস্থা আনাদোলু বুধবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বেড়ে ৫৮ হাজার ৫৭৩ জনে পৌঁছেছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ।

বুধবার দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আনা হয়েছে আরো ৯৪ জনের মরদেহ এবং আহত হয়েছেন আরো ২৫২ জন।

এই নিয়ে গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জনে। বিবৃতিতে বলা হয়, অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরো ৭ ফিলিস্তিনি ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় ৮৫১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৬৩৪ জন।

এর আগে গত ১৮ মার্চ ইসরায়েল আবারো গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। এই সময়ের মধ্যে ইসরায়েলি বাহিনী ৭ হাজার ৭৫০ জনকে হত্যা করেছে এবং আহত করেছে আরো ২৭ হাজার ৫৬৬ জনকে। অথচ এর আগে জানুয়ারিতে দুই পক্ষ একটি অস্ত্রবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছেছিল।

গত নভেম্বরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করে।
সূত্র: বার্তাসংস্থা আনাদোলু

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...