Home জাতীয় অপরাধ সাভারে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ১
অপরাধআইন-বিচারজাতীয়

সাভারে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ১

Share
Share

সাভারের কাউন্দিয়া ইউনিয়নে মাদ্রাসা ছাত্রীকে (১৩) দলবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগে পুলিশ ১৬ বছরের কিশোরকে গ্রেফতার করেছে ।

এ ঘটনায় বুধবার (১৬ জুলাই) এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ । এর আগে, মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উদ্ধার করা হয় ভুক্তভোগীর মরদেহ। ওইদিন রাতে ধর্ষণের অভিযোগে দুই যুবকসহ তিনজন এবং সহায়তার অভিযোগে এক কিশোরীর নামে ভুক্তভোগীর মা সাভার মডেল থানায় মামলা করেন।

অন্য আসামিরা হলেন- কেচি রাকিব (২৫) ও আশিক (২০)। ঘটনার পর থেকে তারা পলাতক।

ভুক্তভোগীর মা জানান, গ্রেফতার কিশোর ও পলাতক কিশোরী স্বামী-স্ত্রী পরিচয়ে ওই এলাকার একজনের বাড়িতে ভাড়া থাকত। ওই কিশোরীর ডাকে রোববার বাসা থেকে বের হয় ভুক্তভোগী ।
কিশোরীর সহায়তায় রোববার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে রাকিব, আশিক ও গ্রেফতার কিশোর মিলে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পূর্বপরিচয়ের সূত্র ধরে গত রোববার এক কিশোরী ভুক্তভোগী মেয়েটিকে বাসা থেকে ডেকে নিয়ে যায় । পরদিন সকালে ভুক্তভোগীর মা জানতে পারেন, তার মেয়ের মরদেহ এলাকার এক ব্যক্তির বাড়ির বারান্দায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে মরদেহ।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...