Home জাতীয় অপরাধ বগুড়ায় এক পরিবারের দুই নারীকে  গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা
অপরাধআইন-বিচারজাতীয়

বগুড়ায় এক পরিবারের দুই নারীকে  গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

Share
Share

বগুড়ার ইসলামপুর হরিগাড়ী এলাকায় দুর্বৃত্তরা একই পরিবারের দুই নারীকে গলা কেটে হত্যা করেছে । এ মর্মান্তিক ঘটনা ঘটে বুধবার (১৬ জুলাই) রাত সোয়া আটটার দিকে।

নিহতরা হলেন- স্থানীয় মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। সম্পর্কে তারা দাদী শাশুড়ি ও নাতি বউ।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বুলবুলের মেয়ে এবং নিহত লাইলী বেওয়ার নাতনি বন্যা (১৬)। সদ্য এসএসসি পাস করেছেন তিনি।

স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক । আহত বন্যা বর্তমানে হাসপাতালের চিকিৎসাধীন।

নিহতদের পরিবার জানায়, এলাকার যুবক সৈকত দীর্ঘদিন ধরে বন্যাকে উত্ত্যক্ত করছিলেন। তিনি মাদকাসক্ত এবং একাধিকবার বন্যাকে বিয়ের প্রস্তাব দেন। পরিবার তা প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে উঠে সৈকত।

বন্যার ফুপাতো ভাই খোকন বলেন, ঘটনার সময় বাড়িতে ছিলেন না কোনো পুরুষ সদস্য। সৈকতসহ আরও ৭-৮ জন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে। তখন বন্যার ভাবি হাবিবা তাদের দেখে গালমন্দ করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে হাবিবাকে, পরে বৃদ্ধা লাইলী বেওয়াকে গলায় ছুরিকাঘাত করা হয়। বন্যা ছুটে এলে তাকেও পেটে ছুরিকাঘাত করা হয়। এরপর পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, দুই নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা । আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে শুরু হয়েছে অভিযান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...