Home আঞ্চলিক জয়পুরহাটে বজ্রপাতে প্রাণহানি ঘটল কলেজছাত্রের
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

জয়পুরহাটে বজ্রপাতে প্রাণহানি ঘটল কলেজছাত্রের

Share
Share

জয়পুরহাটে ফসলের মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন আব্দুল হান্নান জাফর (২৪) নামে এক কলেজছাত্র।

ক্ষেতলাল উপজেলার আমিড়া গ্রামের ফসলের মাঠে বুধবার (১৬) জুলাই দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল হান্নান জাফর ক্ষেতলাল উপজেলার আমিড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে। জাফর আক্কেলপুর এম.আর ডিগ্রি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, কলেজছাত্র আব্দুল হান্নান আমন ধানের চারা রোপণের জন্য মাঠের জমি প্রস্তুত করছিলেন। এ সময় বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...