Home আঞ্চলিক নরসিংদীর মেঘনা নদী থেকে উদ্ধার হয়েছে অজ্ঞাত যুবকের মরদেহ
আঞ্চলিকজাতীয়

নরসিংদীর মেঘনা নদী থেকে উদ্ধার হয়েছে অজ্ঞাত যুবকের মরদেহ

Share
Share

পুলিশ নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী থেকে উদ্ধার করেছে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) মরদেহ ।

উপজেলার রায়পুরা ইউনিয়নের সাহারখোলা এলাকার মেঘনা নদীর তীরে বুধবার (১৬ জুলাই) দুপুরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। সকালে নদীর পাড়ে জিও ব্যাগ ও কচুরিপানার সঙ্গে আটকে ভেসে থাকা মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

মির্জারচর নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায় নি। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। মরদেহের পরিচয় নিশ্চিত করতে বার্তা পাঠানো হয়েছে আশপাশের থানায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...