Home NCP এনসিপির সমাবেশে হামলা, গোপালগঞ্জে জারি করা হয়েছে ১৪৪ ধারা
NCPঅপরাধআঞ্চলিকজাতীয়দুর্ঘটনারাজনীতি

এনসিপির সমাবেশে হামলা, গোপালগঞ্জে জারি করা হয়েছে ১৪৪ ধারা

Share
Share

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত সমাবেশে হামলা ও উত্তেজনার ঘটনায় জেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করেছে।

শহরের পৌর পার্কে বুধবার (১৬ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. কামরুজ্জামান। দায়িত্বপ্রাপ্ত এক নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাৎক্ষণিক এই সিদ্ধান্ত নেয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও এনসিপি সূত্রে জানা যায়, সমাবেশ শেষ হওয়ার পরপরই ২০০ থেকে ৩০০ জন লাঠিসোঁটা হাতে সেখানে হাজির হয় এবং এনসিপির নেতাকর্মীদের ঘিরে ফেলে। চারপাশ থেকে হামলার চেষ্টা করা হলে সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এ সময় এনসিপির নেতাকর্মীরা গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। হামলাকারীরা আওয়ামী লীগের সমর্থক বলে অভিযোগ এনসিপি নেতাকর্মীদের।

পূর্ব সতর্কতার অংশ হিসেবে সেখানে আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল । জেলা প্রশাসন জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঐ এলাকায় নিষিদ্ধ থাকবে সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...